1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপার চরবিশ্বাসে বিএনপির জনসভা জনসমুদ্র

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ সময় দর্শন
গলাচিপার চরবিশ্বাসে বিএনপির জনসভা জনসমুদ্র

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরবিশ্বাস ইউনিয়ন শাখা’র আয়োজনে বিএনপির বিশাল জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা।

প্রধান বক্তা হিসেবে সর্বসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ বাংলার মা-মাটি-মানুষের বন্ধু, গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুন।

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাকের বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু।

এ জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, গলাচিপা পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকেই চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা চরবিশ্বাস বুধবাড়িয়া বাজার সংলগ্ন জনসভাস্থলের মাঠে এসে জড়ো হয়। এ সময় জনসভার মাঠটি লোকে লোকারণ্য হয়ে কানায় কানায় পূর্ণ হয়।

নেতাকর্মীদের দলীয় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভার মাঠ। পরে তাদের জননন্দিত নেতা হাসান মামুন মঞ্চে আসলে তাকে দলীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। হাসান মামুন বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল। তাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu