1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ক্রিকেটার নাসির গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮৫ সময় দর্শন

শিরোনাম দেখে চমকে উঠতেই পারেন যে কেউ। কারণ ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে, প্রেম নিয়ে সারা দেশে চলছে আলোচনা। এরমধ্যেই নারী কেলেঙ্কারিতে আরেক নাসির উদ্দিন বুলবুলকে গণভবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ফেব্রুয়ারি) গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন নামের ব্যক্তি এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করেন। এর আগে প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে নানান পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন নাসির উদ্দিন বুলবুল। একেক বার একেক পরিচয়। কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। বিভিন্ন জায়গায় এমন পরিচয় দিতেন পাবনার নাসির।

অতঃপর এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লেন নাসির। সাথে তার সহযোগী মনির হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন।

নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu