1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আসামী ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৮ সময় দর্শন

আসামী ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। গত শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে নারায়নগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে এই ঘটনার শিকার হন তিন পুলিশ সদস্য।

এদিকে পুলিশ সদস্যদের মারধরের পর আড়াইহাজার থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে রোববার ভোরে (২১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার যুবকেরা হলেন- উপজেলার দুপ্তারা ইউনিয়নের গীর্দা দক্ষিণপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে শাহীন মিয়া (২০), সোলমানের ছেলে সজিব (২২), বাজভী তাঁতীপাড়া ওয়াজুল হকের ছেলে আজিজুল হক (২০) একই ইউনিয়নের কুমারপাড়া এলাকার দ্বীন মুহাম্মদের ছেলে মাহাবুল ভূঁইয়া (২২) ও গোপালদী পৌরসভাধীন সোনাকান্দা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ মিয়া (২৪)।

আর মারধরের শিকার পুলিশ সদস্যরা হলেন- আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান, কনস্টেবল নাজমুল ও আমান উল্লাহ।

আহত এএসআই হালিম খান বলেন, শনিবার গভীর রাতে ওয়ারেন্টের আসামি ধরতে বের হলে পাচঁরুখীতে তিনজনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইতেই তারা হাতে মাদকসহ থাকা একটি বক্স ফেলে দৌঁড় দেয়। এ সময় পাশেই আনন্দ ভ্রমণে যাওয়া একটি বাসে উঠে তারা ডাকাত বলে চিৎকার দেয়। তখন বাস থেকে নেমে এসে লোকজন আমাদের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, স্থানীয় শামীম ও কাউসারের নেতৃত্বে পিকনিকের ওই বাসটি মাধবপুর যাওয়ার কথা ছিল। হামলার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu