1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৯ সময় দর্শন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, দেশে একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে। ‘গত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। মাফিয়ারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে। দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় যারা সন্ত্রাসী ছিল, তারা নাকি এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে।’

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে এসে আজকে স্বাধীনতার ‘স্ব’- ও বাংলাদেশে নেই। মূল যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে ক্ষমতার মালিক হবে জনগণ, সেটিই আজ নেই। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে না।’

তিনি আরো বলেন, ‘আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের চেতনাকে জাগ্রত করুন। স্বাধীনতার এই ৫০ বছর পরে এসে আপনারা স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয়, সেটি দেখিয়ে দিন। স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। সেই রক্ষা করার পথও আপনারা খুঁজে বের করবেন।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম, মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu