1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছাত্র–শ্রমিকদের বিরোধে উত্তপ্ত বরিশাল, কী ঘটছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২২ সময় দর্শন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পরিবহণ শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত বরিশাল। হামলাকারীদের গ্রেফতার ও ৩ দফা দাবিতে বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীরা। অন্যদিকে, গ্রেফতার করা শ্রমিকদের মুক্তি না দিলে দক্ষিণ রুটে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহণ মালিক শ্রমিকরা।

১৩ ঘণ্টার আল্টিমেটাম শেষে ফের বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের নামের তালিকা দেয়া হলেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এছাড়া, মামলায় ঘটনার সঠিক বিবরণ না দিয়ে শুধু জখমের কথা উল্লেখ করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় দুই পরিবহণ শ্রমিককে গ্রেফতার করার  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহণ মালিক শ্রমিকরা।  অবিলম্বে গ্রেফতার শ্রমিকদের মুক্তি না দিলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৭ রুটে যান চলাচল বন্ধের ঘোষণা দেন তারা।

তবে, পরিবহণ শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে, সমস্যা সমাধানে স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায় নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu