1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান পাঠ্যপুস্তকে তুলে ধরা জরুরী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৩ সময় দর্শন

তৎকালীন পাকিস্তানের ৫৬ ভাগ মানুষের মুখের ভাষা বাংলাকে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই উপেক্ষা করতে থাকে শাসকগোষ্ঠী। সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উপেক্ষা বুঝতে পেরেই, ১৯৪৮ সাল থেকেই অনড় ছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে।

ছিলেন সর্বদলীয় ভাষা পরিষদের সব আন্দোলন সংগ্রামে সামনের সারিতে। ১৯৫২ সালে কারাগারে থেকে বাইরের আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন এই মহান নেতা। পাঠ্যপুস্তকে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান তুলে ধরা জরুরী- এমন মত বিশিষ্ট জনদের।

স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ে। যৌবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো তিনি কাটিয়েছেন অন্ধকার কারাগারে। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু, সোচ্চার ছিলেন ভাষা আন্দোলনেও।

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সর্বদলীয় ভাষা পরিষদ গঠিত হলে, তাতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের সে সব ইতিহাস আড়ালে ছিল দীর্ঘসময়। ১৯৪৮ সাল থেকে ৫২ তে এসে কিভাবে পূর্ণতা পেল এ আন্দোলন- তার পেছনে বঙ্গবন্ধুর ভূমিকা কি তা এখন তুলে ধরার সময় এসেছে- মত রাজনীতিবিদদের।

মাতৃভাষার দাবি তুলে ধরতে গিয়ে পাকিস্তানের লাহোর, করাচিতে গিয়ে বঙ্গবন্ধু বার বার বলেছেন, মাতৃভাষার দাবি তাঁর প্রাণের দাবি। বিশিষ্ট জনদের অভিমত, ৫২ এর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান পাঠ্যপুস্তকে তুলে ধরা জরুরী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu