1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবারও নানা হলেন অভিনেতা ডিপজল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৪ সময় দর্শন

আবারও নানা হলেন ঢালিউড অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার একমাত্র মেয়ে অলিজা মনোয়ার কন্যা সন্তানের জন্ম দেন। এর আগে ২০১৯ সালে পুত্র সন্তানের মা হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অলিজা নিজেই কন্যা সন্তান জন্মের সুসংবাদটি জানিয়েছেন। মেয়ের নাম রেখেছেন ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

ফেসবুকে কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে অলিজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমাদের কন্যা সন্তান হয়েছে। দেখুন–ওরাহ রহমান ওযজি’কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।’

২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অলিজা ও অর্পণ রহমান। লিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন অলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। তাদের প্রথম পুত্র সন্তান ওলসায় রহমান ২০১৯ সালে ৯ নভেম্বর জন গ্রহণ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu