1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী-৩ আসনে ডিপি নুরকে সহযোগিতা করার নির্দেশ বিএনপির

বিশেষ প্রতিবেদক লোকমান মৃধা, পটুয়াখালী
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৭০ সময় দর্শন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের স্থায়ী ঠিকানা গলাচিপার চরকাজল সংসদীয় আসন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনায়)-এর আওতাধীন। এই এলাকায় ভিপি নুরকে তার দলের সাংগঠনিক কার্যক্রম ও জনসংযোগ পরিচালনা করতে সহযোগিতা করাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

গত ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিটি স্বাক্ষরের পাঁচ দিন পর গত ২৭ অক্টোবর প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ভূমিকা পালন করেন। তাই নুরুল হক নুরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে জনসংযোগ ও দলের সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে, সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করার জন্য ও বলা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি, নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী-৩ আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবহিত করা হয়েছে। পাশাপাশি পটুয়াখালী জেলা বিএনপির সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা অভিযোগ করেছেন তাদের অসহযোগিতা করা হচ্ছে। তাই তাদের সহযোগিতা করার জন্য এই নির্দেশনা। শুধু পটুয়াখালী না কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য অনেক এলাকায় স্থানীয় নেতাকর্মীদের বলা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা বিএনপিসহ ৪১টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি। গণঅধিকার পরিষদ শুরু থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। তবে সম্প্রতি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। আর সে কারণেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ ধরনের একটি চিঠি দিয়েছে। যা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে আমাদের কাজ করতে সহায়তা করবে। বিএনপির মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দলের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu