1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র‍্যালী ও মতবিনিময় সভা

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৮ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সরকারি কর্মকর্তা ইউপি সচিব সহ সুধী ও শিক্ষার্থীদের সমন্বয়ে রোববার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

র‍্যালী‍‍`টি নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি  অফিসার আরজু আক্তার,  প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন শিবলী, সিনিয়র সাংবাদিক মু.খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সোহাগ রহমান , মু. জিল্লুর রহমান জুয়েল, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।

উল্লেখ্য, জানা গেছে, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।

জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

উপজেলা নির্বাহী অফিসার বলেন রাষ্ট্রের সকল পরিবারের নবজাতক শিশুর জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন করা মৌলিক দায়িত্ব। দেশ ও বিশ্বে আগামী শিশুদের সকল অধিকারের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে সকল পর্যায়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান ও সচেতন হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে ও পৌরসভায় সঠিক তথ্য প্রদানের মাধ্যমে নাগরিক সুরক্ষা সেবা অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu