1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মানুষের ঘরবাড়ি ভাঙবেন লুট করবেন যুবদলে তাদের ঠাঁই নেই নুরুল ইসলাম নয়ন

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ সময় দর্শন

কেউ কারো বাড়িতে হামলা করবে, জানমালের ক্ষতি করবে, এজন্য বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য। এমনটাই দাবী করলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী পৌর শহরের স্বাধীনতা সড়কে পটুয়াখালী যুবদল কর্তৃক নির্যাতিত ফিরোজ আশরাফ এর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে তিনি ভুক্তভোগী পরিবারের খোঁজ নিতে তাদের বাড়ি যান। এসময় কেন্দ্রীয় নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন ফিরোজ আশরাফের মা শেফালী বেগম। তিনি বলেন, ‘এই সাইদুল আমার ছেলেরে ধইরা নিয়া ওই পাশের উঠানে ধইরা নিয়ে মাথা পারাইয়া ধরছে। আমি এই হামলার বিচার চাই।’

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমু, সহ-সভাপতি রুহুল আমিন শিকদার আকরাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মৃধা প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী ফিরোজ আশরাফ আলম বলেন, আমি বিভিন্ন কোম্পানীর ডিস্টিউবিউটার। গত ৫ই আগস্ট রোষানলে সাইফুল ইসলাম মৃধা ও রিমানুল ইসলাম রিমু এবং আকরাম সিকদার ও তাদের গুন্ডা বাহিনী আমার বাসা ও গোডাউনে এসে ভাঙচুর চালায় এবং আমার গোডাউনে থাকা প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন কোম্পানির মালামাল লুট করে। এই ঘটনায় আমি পটুয়াখালী আদালতে ২টি মামলা দায়ের করেছি। তবে তাদের বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে তাতে আমি ও আমার পরিবার খুশি।

এ ব্যাপারে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘এই বিষয়টা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত হয়েছেন। তিনি আমাকে বলেছেন যাতে আমি পটুয়াখালীতে এসে এই ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নেই। যারা হামলা অথবা ভাঙচুর করেছে তাদের বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাদেরকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমি এখানকার পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছি। আমাদের বার্তা পরিস্কার, দলের মধ্যে বিশৃঙ্খলা করার কোন সুযোগ নেই।

এদিকে ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে বের হওয়ার পথে নুরুল ইসলাম নয়নের গাড়ি আটকে দেয় সদ্য বহিষ্কৃত নেতাদের স্বজনরা। এ সময় তারা রাস্তা আটকে রেখে হট্টগোল শুরু করলে জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে নিয়ে যান। সেখানে জেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম নয়ন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu