1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শহিদুল হত্যা রায় ১৭ জন আসামি,১৬ জনের যাবজ্জীবন।

লোকমান মৃধা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ সময় দর্শন

পটুয়াখালীর ২ নং বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলোচিত শহিদুল হত্যা মামলায় ১৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল করিম এই রায় ঘোষণা করেন। একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৪ নাম্বার আসামিক শহিদুল ইসলাম নামে ১ জন বেকসুর খালাস দেওয়া হয়।

২০১১ সালের ৪ এপ্রিল নির্বাচনী বিরোধের জের ধরে পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন শহিদুল ইসলাম নামে এক যুবক। পরদিন নিহতের পিতা নূর মোহাম্মদ মৃধা বাদী হয়ে মো. সোহরাব সিকদারকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনকে আসামি করা হয়, যার মধ্যে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা নম্বর— ০৩/২০১১।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৭ জন আসামির মধ্যে ১৬ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি একজন, শহিদুল ইসলাম মৃধাকে খালাস দেওয়া হয়।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

এ্যাডভোকেট আবুল কাশেম ও এ্যাডভোকেট মো. মুকুল জানান, “আমরা সঠিক বিচার পাইনি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।”

রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনরা অসন্তোষ প্রকাশ করে চিৎকার করতে থাকেন।

রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনরা অসন্তোষ প্রকাশ করে চিৎকার করতে থাকেন, এ সময় অনেক আসামিদের স্বজনরা বলেন এই ধরনের রায় আমরা জীবনে প্রথম শুনেছি মূল বিষয় হচ্ছে আমরা টাকা দিতে পারিনি তাই আমাদেরকে বিচারক ক্ষিপ্ত হয়ে এই রায় প্রদান করেছে।

দেখুন পুরো ভিডিও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu