Dhaka 9:45 am, Wednesday, 6 May 2026

গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গলাচিপা ও দশমিনা উপজেলার সোনালী অতীতের কৃতি ফুটবল খেলোয়াড়দের স্মরণে পটুয়াখালীর গলাচিপায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় গলাচিপা শেখ রাসেল স্টেডিয়ামে গলাচিপা সোনালী অতীত ক্লাবের আয়োজনে ও গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। গলাচিপা সোনালী অতীত ক্লাব ও দশমিনা সোনালী অতীত একাদশ এর মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড় ও উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন গলাচিপা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিণ ও গলাচিপা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন।

এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেটের সময় : 06:20:45 pm, Sunday, 7 July 2024