1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিন্ম শ্রদ্ধা

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫৯ সময় দর্শন

বাংলাদেশ আ’লীগের প্লাটিনাম জয়ন্তী ১৯৪৯ থেকে ২০২৪ দীর্ঘ ৭৫ বছর পরাধীন থেকে স্বাধীনতা অর্জন, লড়াই, সংগ্রাম, উন্নয়ন, অগ্রগতির গৌরবময় দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা আ’লীগ ও সকল অঙ্গ সংগঠন ২৩ জুন/২০২৪ প্রভাতে দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন সহ দলের প্রয়াত সকল নেতা কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে দলের নেতাকর্মী সমর্থকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য জননেতা এস.এম. শাহজাদা (এমপি)। দলের জন্মদিনে সার্বিকভাবে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মুজিবুর রহমান, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, জেলা পরিষদ সদস্য মো. মাঈনুল ইসলাম রনো, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগ নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, আ’লীগ নেতা মো. আলমগীর হোসেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, সহ-দপ্তর সম্পাদক মো. শাহিন, আ’লীগ নেতা বাবু দিলীপ কুমার বনিক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মাননীয় সংসদ সদস্য জননেতা এস.এম. শাহজাদা (এমপি) দলের ঐক্য বজায় রাখা সহ দেশের মানুষের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করার আহবান জানান। এছাড়া উপজেলা আ’লীগ সভাপতি অধ্যপক সন্তোষ কুমার দে, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক তুহিন সহ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu