1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর যাবত যুক্তরাষ্ট্রে শিক্ষিকা

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১২ সময় দর্শন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া রহমানের কর্মস্থল টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু চাকরি টাঙ্গাইলে হলেও তিনি বিগত দেড় বছর যাবত বসবাস করছেন আমেরিকায়।

জানা গেছে, সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে দেড় বছর আগে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এরপর নিজ থেকে আর কোন যোগাযোগ করেননি। উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যোগাযোগ করতে না পারায় কোন পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে ওই বছরের ২ জুলাই সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই শিক্ষিকার।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি। সর্বশেষ গত বছরের ২৩ জুলাই কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস। ওই পত্রটিও কেউ গ্রহণ করেননি।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষিকা তানিয়া রহমান তিন মাসের ছুটি নেন। এরপর দীর্ঘদিন তানিয়া রহমান বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। একাধিকবার পত্র দিয়েও তার কোনো উত্তর পাওয়া যায়নি।

আলমগীর হোসেন আরও বলেন, শিক্ষিকা তানিয়া রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu