Dhaka 9:56 am, Monday, 25 May 2026

শেরপুরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

শেরপুরে আধিপত্য নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এস এম জুবায়ের দীপ গুরুতর আহত হয়েছেন।

আজ রাতে শেরপুর পৌরশহরের পূর্ব শেরী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের সংঘর্ষ হয়।

সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা। এ সময় তার মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন কর্মরত অন্য সাংবাদিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

শেরপুরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

আপডেটের সময় : 12:50:16 pm, Tuesday, 16 February 2021