Dhaka 9:01 pm, Saturday, 30 May 2026

লেবানন থেকে দেশে ফিরেছেন ৪৩২ জন প্রবাসী

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ৪৩২ জন প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তারা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে। ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ৯ ফেব্রুয়ারি লেবাননের বাংলাদেশ দূতাবাস জরুরি নোটিশে জানায়, স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার জন্য গত সেপ্টেম্বরে দূতাবাসে আবেদনকারীদের মধ্যে যাদের ভিসা পাওয়া গেছে, তাদের ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ৬টি ফ্লাইটে দেশে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

লেবানন থেকে দেশে ফিরেছেন ৪৩২ জন প্রবাসী

আপডেটের সময় : 12:46:38 pm, Tuesday, 16 February 2021