1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

রাঙ্গাবালীতে বালু খেকোদের ড্রেজারে হুমকির মুখে মুক্তিযোদ্ধাদের চর

মোঃ নাসির উদ্দিন
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৮ সময় দর্শন
রাঙ্গাবালীতে বালু খেকোদের ড্রেজারে হুমকির মুখে মুক্তিযোদ্ধাদের চর
ছবি মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বালু খেকোদের অবৈধ ড্রেজারে নিয়ন্ত্রনহীন বালু তোলার কারণে হুমকির মুখে পড়েছে মুক্তিযোদ্ধাদের চর।

ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা মৌজার পশ্চিম পাশে ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে সরকারের বরাদ্দকৃত মুক্তিযোদ্ধার চরে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা বারেক মৃধা বলেন, চরলতা মৌজায় সরকার মুক্তিযোদ্ধার জন্য এই চরটি দিয়েছে।

 

আমাদের এই চরের জমির পাশে নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি কাটার ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে। অতি দ্রæত এ অবৈধ ড্রেজার বন্ধ না করা হলে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে আমাদের এই মুক্তিযোদ্ধার চর। তাই আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ে নিকট আমাদের চরটি বাঁচিয়ে রাখতে জোর অনুরোধ করছি। আমরা এর আগে রাঙ্গাবালী সহ বিভিন্ন জায়গায় মানবন্ধন করেছি এবং পরে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে আবারো মানবন্ধন করেছি।

 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ. সত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুলল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, আব্দুল মজিদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের অসহায় পরিবারদের কে বাংলাদেশ সরকারের তরফ থেকে ১.৫ একর করে জমি বন্দবস্ত দেয়। জায়গাটি মুক্তিযোদ্ধাদের চর নামে পরিচিত। সেই চরের নিকটেই অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি কেটে নিয়ে যায়।

আমাদের চরের জমির পাশ ঘেঁষে থ্রি স্টার নামে ড্রেজার সহ কয়েকটি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে দিনরাত বালি কাটার মহাযজ্ঞ চলছে। এতে করে আমাদের জমি দিন দিন ভেঙে যাচ্ছে। এ প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu