1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড

অনলাইন ডেট
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৫৩৯ সময় দর্শন
ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড

আজ বুধবার (২২ মে) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড সরকার। ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এর আগে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, সুইডেনসহ- নয়টি ইইউ সদস্য রাষ্ট্র এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিদের রাষ্ট্রত্বের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৩৯ সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।

আইরিশ সরকার বলেছে, তাদের এই স্বীকৃতি শান্তিপ্রচেষ্টার পরিপূরক এবং ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করবে। সূত্র, রয়টার্স।
তবে ইউরোপীয় দেশগুলোর এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। গত মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই স্বীকৃতি ‘সন্ত্রাসবাদ আরও বাড়িয়ে দেবে, অঞ্চলটিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং শান্তির জন্য যেকোনো সম্ভাবনাকে বিপণ্ন করবে।

মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে কী বিষয়ে কথা বলবেন, তা জানানো হয়নি।

এর আগে, চলতি বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল স্পেন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়াও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu