1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সৌদিতে বাংলাদেশী গৃহকর্মী হত্যার ঘটনায় গৃহকর্ত্রীর মৃত্যুদন্ড এবং গৃহকর্তার কারাদন্ডাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৯ সময় দর্শন

বাংলাদেশী গৃহকর্মী মোসা: আবরিন বেগম হত্যায় জড়িত থাকায় আয়েশা আল জিজানী নামের এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে। একই ঘটনায় আয়েশার স্বামী বাসেম সালেম ও পুত্র ওয়ালীদকে জেল-জরিমানা দেওয়া হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের স্থানীয় আদালতে ১৪ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি সেই গৃহকর্মীর নাম আবিরন বেগম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা আবিরনের গৃহকর্ত্রী ছিলেন।

দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর মো: মেহেদী হাসান নিউজ২৪কে বলেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গৃহকর্ত্রীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। তার স্বামী সরাসরি জড়িত না থাকলেও টয়লেটে নিয়ে যাওয়া এবং চিকিৎসা না করানোয় ৬মাস, ৮মাস এবং দুই বছরের জেল এবং ১১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আর সন্তানকে ৭ মাস সংশোধনাগারে থাকার আদেশ দিয়েছে আদালত।

আয়েশার ছেলে ওয়ালিদকে ৭ মাসের জেল দেওয়া হয়েছে এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আয়েশার স্বামীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

রায়ে বলা হয়েছে আসামী পক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হলে রায়ের তারিখ থেকে ৩০দিনের মধ্যে আপিল করতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu