1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

উপজেলা নির্বাচনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সঞ্জিব দাস ,গলাচিপা , পটুয়াখালী প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান প্রমুখ।এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, নির্বাচনে কোন প্রার্থী প্রভাব বিস্তার করতে পারবেনা। সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বচনী দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন জিরো টলারেন্স।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu