1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাটকা ধরা রোধে জেলেদের মাঝে চাল বিতরণ

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী সংবাদদাতা
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬৫৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় জাটকা ধরা রোধে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০

টায় উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসার ও পল্লী বিদ্যুৎ সমিতি গলাচিপা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মাইনুদ্দিন এর উপস্থিতিতে জেলেদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর ও প্যানেল চেয়ারম্যান মো. দুলাল প্যাদা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল কাসেম হাওলাদার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এমাদুল মাঝি, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি অফিস সহকারী বিপ্লব ছৈদ্যাল ও শুধাংসু হালদার, মহিলা মেম্বর, ৯টি ওয়ার্ডের মেম্বর সহ আরো অনেকে। এ সময় গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার বলেন, জাটকা আহরণ বন্ধ রাখার জন্য এবং মৎস্য সম্পদকে টিকিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলেদের মাঝে চালের ব্যবস্থা করেছেন।

ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত জাটকা ধরা নিষেধ। তাই এই সময়ে জাটকা ধরা রোধে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গোলখালী ইউনিয়নে ২ মাসে ৯টি ওয়ার্ডে ১৪০৬ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu