1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তীব্র গরমে স্কুল চলাকালীন গলাচিপায় ৬ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ৬৫

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ সময় দর্শন

তীব্র গরমে গলাচিপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে শিক্ষক-শিক্ষার্থী সহ প্রায় ৬৫জন

গলাচিপায় হাসপাতালে ভর্তি হয়েছে । এছাড়া হাসপাতালের বহিঃর্বিভাগে প্রায় ৪৫জন চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানায়। বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে।

 

জানা গেছে, গলাচিপা উপজেলার দক্ষিন পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিল মিয়া স্কুল চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়ে। ঐ শিক্ষককে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গলাচিপা নির্বাহী অফিসারের বাসার কেয়ারটেকার আবদুল খালেক ইউএনও অফিস কার্যালয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকেও গলাচিপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

রবিবার বিদ্যালয় খোলার প্রথম দিনে চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কাজী মোস্তফা কামাল(৫৬) বিদ্যালয় চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশ্চিত করেছেন।

দক্ষিন পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ আলম জানান, সপ্তম শ্রেণির মরিয়ম ও নবম শ্রেণির বর্ষা রানী সহ ৪ জন শিক্ষার্থী বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের কারও পেটব্যথা, কারও মাথাব্যথা, কারও চোখব্যথা লক্ষ করা গেছে।

তীব্র তাপদাহে গলাচিপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল কবির।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন জানান, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। বারবার করে পানি পান করা ও বাইরে গেলে ছাতা ব্যবহারের পরামর্শ দেন।

পটুয়াখালী ১ম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণগারের পর্যবেক্ষক জয়দীপ কবিরাজ জানান, খেপুপাড়া রাডার আওহায়া অফিস সোমবার বিকাল ৩টায় দক্ষিনা লে সবোর্চ্চ তাপমাত্র ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৬৯ শতাংশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu