1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ৩’শ পিস ইয়াবাসহ রনিকে গ্রেফতার, আহত ৩ পুলিশ সদস্য

সঞ্জীব দাস গলাচিপা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় মাদক অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীর সুইচ গিয়ারের আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হলেও মাদক ব্যবসায়ী আটক করতে ভুল করেননি পুলিশ সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ডাকুয়া ইউনিয়নে অভিযান চালাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন ডিবি পুলিশের ৩ সদস্য। আহতরা হলেন-পটুয়াখালী গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই সাইদুর রহমান, কনস্টেবল তানভীর ও মাহফুজ।

যদিও ওই অভিযানে মাদক ব্যবসায়ী মো. রনি হাওলাদার (৩০) কে আটক করেছেন ডিবি। এর আগে ডিবির একটি অভিযানে রনিকে আটক করা হলেও তিনি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যান। এ বিষয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম আজমল হুদা বলেন, দীর্ঘদিন থেকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল রনি নামের ওই যুবক। পরিচয় গোপন করে ডাকুয়া ইউনিয়নের স্থানীয় কিছু লোক ডিবির কাছে এমন অভিযোগ করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে উল্লেখিত ইউনিয়নে অভিযান চালান তারা। মঙ্গলবার গভীর রাতে ৩ নম্বর ওয়ার্ডের বড় চত্রা এলাকার মো. হাবিবুর রহমানের বাড়ীর সামনে রনিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার শরীর থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার হয়। আটকের পর রনির সঙ্গে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকু নিয়ে দায়িত্বরত পুলিশকে এলোপাতারি আঘাত করে পালাবার উদ্দেশ্যে দৌড়ঝাপের এক পর্যায় একটি পরিত্যক্ত জলাশয়ে ঝাপ দেন। ডিবির সদস্যরাও এ সময় ওই জলাশয়ে ঝাপ দিয়ে রনিকে আটক করেন। রনি এ সময় পুলিশের হাত থেকে পালাতে ধস্তাধস্তিও করেন।

এর পূর্বে ডিবির সদস্যরা মাদকসহ রনিকে আটক করেছিলেন। কিন্তু রনি কৌশলে পুলিশের হাত কড়া নিয়ে পালিয়ে যান বলে জানান পুলিশের একটি সূত্র। রনি ওই এলাকার রেজাউল হাওলাদার ওরফে মাসুদের ছেলে।

আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu