1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩৭ সময় দর্শন
বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার sadhinbanglatv

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিকাশ ও ফ্লেক্সিলোড এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের এক 

সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ওই সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্য শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুর মোল্লাটোলার মো. রবিউল ইসলামের ছেলে মো. আবু সুফিয়ান সিজু(১৯)। এসময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।মঙ্গলবার বিকালে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত বাকিদের নাম এবং ঘটনার বিবরণ উঠে আসে। বাকিদের গ্র্রেফতার করতে র‍্যাবের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।উল্লেখ্য, ০৭ আগস্ট আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে কানসাট মোড়স্থ রাজু টেলিকমের স্বাতাধিকারী রাজু আহমেদ তঁার বিকাশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পুখুরিয়ায় নিজ বাড়ি যাবার পথে বোরহানী পুকুরের সামনের একদল কিশোর গ্যাং তার পথ রোধ করে দুই চোখ বেঁধে তার কাছে থাকা দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

এ সময় তার রাজুকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে প্রেরণ করে। এঘটনায় এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিকটিমের পরিবার সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত ৪/৫ জনের নামে অভিযোগ দায়ের করে।

এরই প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ আবু সুফিয়ান সিজু (১৯) কে গ্রেফতার করা হয়। বর্তমানে আহত বিকাশ ব্যবসায়ী রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu