1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

গলাচিপায় ৫৭৭ জন শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২১৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় শনিবার সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ এর আয়োজনে এবং লাল মিয়া স্মৃতি সংসদ এবং রতদীতালতলী ইউনিয়নের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় হাজী মোঃ লাল মিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান শাকিল এঁর সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক ৫ টি ভেন্যুতে ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের ৫৭৭ জন ছাত্র-ছাত্রীরা এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ সময় আলাদা আলাদা ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃজহিরুন্নবী,পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি মো. আব্দুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইয়ুম, পিআইও অফিসে উপ সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান,বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়ক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান তালাল, সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, লুতফর রহমান আওলাদ, শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সভাপতি আফরোজা আক্তার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের আয়োজক- হাজী মোঃ লাল মিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান শাকিল বলেন – নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দেওয়া এবং শিশুদের মধ্যে তাঁর মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা ইউনিট।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu