1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রায়হান ঢালী (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।

নিহত রায়হান উপজেলার নলুয়াবাগী ইউনিয়নের বাদুরা গ্রামের নিজাম ঢালীর ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় হাফেজি পড়তো। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯ টায় গলাচিপা-পটুয়াখালী সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চালক আবদুর রহমান (৩৫) সহ পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান তার বড় ভাই মেহেদী হাসানকে নিয়ে গলাচিপা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিলো।

সেখান থেকে তার ঢাকায় মাদ্রাসায় যাওয়ার কথা ছিলো। গলাচিপা-পটুয়াখালী সড়কের তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যানটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। অপর গুরুতর আহত রায়হানের বড় মেহেদী হাসান ও মোটরসাইকেল চালককে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu