1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটের টয়লেটের ভিতরে গোপন ক্যামেরা রাখার অভিযোগে তোলপাড়

রনি মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৫৫ সময় দর্শন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটের টয়লেটের ভিতরে গোপন ক্যামেরা রাখার অভিযোগে তোলপাড়

সমপ্রতি ‘স্বপ্ন’ নামের পর্যটক বহনকারী একটি হাউসবোট নৌকার টয়লেটে গোপন ক্যামেরা রাখার বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে এলাকায় আলোচনা জ্বর বৈছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে বিষয়টি নিয়ে হৈ-চৈ শুরু হয়।

ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটক জাহিদুর রহমান জানান- ‘টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে গত শনিবার তিনি স্বপ্ন হাউসবোটে উঠেন। পরদিন দুপুরে তিনি হাউসবোটের টয়লেটে গেলে কাপড়ে মুড়ানো একটি ক্যামেরা চোখে পড়ে। তাতে সন্দেহ হলে কাপড়টি হাতে নিয়ে তিনি কাপড়ে মোড়ানো একটি গোপন ক্যামেরা দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় কয়েকজন সাংবাদিককে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের ব্ল্যাকমেল করার জন্য কিছু খারাপ প্রকৃতির লোকের কাজ। এমন ঘটনায় হাউসবোটে ভ্রমণ করা খুবই বিপদজ্জনক। এই অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান ওই নারী পর্যটক।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি বলেন, বিষয়টি দুঃখজনক। বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

হাউসবোটের ম্যানেজার সোহেল মিয়া বলেন- তিনি ঘটনার সময় হাউসবোটে ছিলেন না, বিষয়টি শুনে ঢাকা থেকে এসে বিষয়টি থানা-পুলিশকে জানিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu