1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সব গোপন প্রকাশ করলেন তামান্না, ঘনিষ্ঠ ভিডিও ফাঁস থেকে সম্পর্ক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪২ সময় দর্শন
সব গোপন প্রকাশ করলেন তামান্না, ঘনিষ্ঠ ভিডিও ফাঁস থেকে সম্পর্ক

ঘনিষ্ঠ ভিডিও ফাঁস থেকে শুরু করে নাইটপার্টিতে হাত ধরাধরি যদিও সম্পর্কের কথা কিছুতেই স্বীকার করছিলেন না বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া।

তবে না, আর লুকোছাপা নয়। প্রেম করছেন, সম্পর্কে আছেন, এ কথা স্বীকার করেই নিলেন তামান্না।

ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করতে গিয়েই আলাপ হয়েছি; দু’জনের।

সহঅভিনেতাই এখন প্রেমিক। তবে তামান্নার মতে বিজয় তাঁর সহ অভিনেতা ছিলেন বলেই যে প্রেম হয়েছে, এরকমটা কিন্তু নয়।
বললেন, এর আগেও আমার অনেক সহ অভিনেতা ছিল। আমার মতে কারও জন্য সত্যি ভালোবাসা তৈরি হয় তবে সহ অভিনেতা ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়।

ও এমনই একজন মানুষ যার সঙ্গে আমার বন্ধন গভীর।

আমাদের মতো যে সব নারী উচ্চাকাঙ্ক্ষী তাঁদের একটা সমস্যা রয়েছে, আমরা মনে করে থাকি, প্রতিটি জিনিস পাওয়ার জন্যই বুঝি প্রচুর পরিশ্রম করতে হয়।
তামান্না বলেন, এই দেশে আমাদের এটাও মনে হয়, একজন নারীকে কারও জন্য তাঁর গোটা জীবন পরিবর্তন করতে হয়। তবে ওর ক্ষেত্রে তা হয়নি।

যখন কিছু জিনিস খুবই সাধারণ, তবে তাকে খামোখা জটিল করা কেন? ও এমনই একজন মানুষ যার খেয়াল আমি রাখি, ও আমার সুখী থাকার অবলম্বন।
তামান্না ও বিজয়ের সম্পর্কের কথা প্রকাশ হতেই এর আগে ট্রল কিন্তু কম হয়নি। তাঁদের চুম্বনের ভিডিও ফাঁস হয়। বিজয়কে পড়তে হয়েছে চরম কটাক্ষের মুখে। তাঁর চেহারা নিয়ে চলেছে বিস্তর কাটাছেঁড়া।

বিজয় নাকি তামান্নার যোগ্যই নন, দাবি তাঁদের।
২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহারা’ দিয়ে অভিষেক হয় তামান্নার। হিন্দি সিনেমা জগতে তিনি পরিচিত নাম। তবে দক্ষিণে তিনি তারকা। ‘বাহুবলী’র মতো হাইবাজেট ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

অন্যদিকে বিজয় তথাকথিত হিরো নন। বরং ওটিটিতে চরিত্রাভিনেতা হিসেবেই বেশি দেখা যায় তাঁকে। তবে তাঁর অভিনয় ক্ষমতা প্রশংসিত হয়েছে বারংবার। পড়াশোনা করেছেন এফটিআই থেকে। ২০১২ সালে ক্যারিয়ার শুরু তাঁর। ‘গাল্লি বয়’ থেকে শুরু করে ‘পিঙ্ক’, ‘মান্টো’র মতো অন্যধারার ছবিতে তাঁকে বেশি দেখা গেছে।

আলিয়া ভাটের বিপরীতে ‘ডার্লিং’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। সুজয় ঘোষের আগামী ছবি ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এ দেখা যাবে তাঁকে। ছবিতে রয়েছেন করিনা কাপুর ও জয়দীপ অহলাওয়াত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu