1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্টেজে মদ খেয়ে শিল্পী নোবেলের মাতলামি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫৩৯ সময় দর্শন
স্টেজে মদ খেয়ে শিল্পী নোবেলের মাতলামি

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সূর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের মাতলামির অভিযোগে অনুষ্ঠান পণ্ড হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে দর্শকরা নোবেলের দিকে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গণকে আলোকসজ্জ্বায় রঙিন করে তোলা হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল বর্ণাঢ্য র্যা্লি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরী প্রদর্শন, র্যা ফেল ড্র এবং ঢাকাস্থ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী অনুষ্ঠানের পর রাত সাড়ে ১১টার দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজে ওঠেন গায়ক নোবেল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০তম বর্ষপূর্তি উদযাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অন্যান্য শিল্পী মঞ্চে গান গেয়ে হাজারো দর্শকদের আনন্দ দিলেও রাত ৯টার দিকে নোবেলের গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০মিনিটে।

মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রেখে বলেন, দ্বিতীয়বার কুড়িগ্রামে এলাম। এর আগে এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। সুদূর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে গেছিলাম। তোমাদের কারও সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ। পরে এই আমার চশমাটা কই বলে চিৎকার করেন।

পরে চশমা পেয়ে চোখে পড়ে ‘সে যে আমার জন্মভূমি’ গান পরিবেশন করেন। এ সময় তিনি মাইক্রোফোনের স্ট্যান্ড আছড়ে ভেঙে ফেলেন। এরপর তিনি স্টেজে দু’পা তুলে প্যারেড করার মতো লাথি মেরে পড়নের প্যান্ট দু’হাত দিয়ে ঠিক করে তিনি গান ধরেন “তারা রইল কমাট”। গানের একপর্যায়ে মাতলামি শুরু করতে করতে বসে পড়েন। তার এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন নোবেলের দিকে। পরে স্টেজে থাকা কয়েকজন এবং আয়োজকবৃন্দ নোবেলকে সরিয়ে নিয়ে যায়।

এমন দৃশ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তেই ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সদস্য সচিব ও জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।

সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান জানান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতের সাংস্কৃতিক পর্বে মূল আকর্ষণ মাইনুল ইসলাম নোবেল মদ খেয়ে মাতলামি করে আয়োজক কমিটির হাড় ভাঙ্গা পরিশ্রম ও লক্ষ লক্ষ টাকার সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠানটি পণ্ড করে দিল। সে মঞ্চে উঠেই বলেছিল আমাদের কুড়িগ্রামের ফুলবাড়ী বর্ডারে সে আগেও এসেছিল কিন্তু আমাদের কারোর সঙ্গে দেখা হয় নাই। আমরা অনেকেই না জেনে না বুঝে আয়োজক কমিটিকে গালমন্দ করছি যা মোটেও কাম্য নয়। আয়োজক কমিটির আন্তরিকতার কোন অভাব ছিল না।

আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, বৃহস্পতিবার রাতে মঞ্চে উঠে ভালো ভাবে গান পরিবেশন করতে না পাড়ায় দর্শকদের বাঁধার মুখে পড়েন নোবেল। পরে তাৎক্ষণিক মঞ্চের দায়িত্বে থাকা লোকজন শিল্পী নোবেলকে মঞ্চ থেকে নামিয়ে নেন। এ কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

তিনি আরও জানান, সন্ধ্যা থেকে অন্য সকল শিল্পী ভালো ভাবে মঞ্চে গান পরিবেশন করে হাজার হাজার দর্শকদের আনন্দ দেন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে আজ (শুক্রবার) সন্ধ্যায় ওই মঞ্চে গান গাওয়ার জন্য আসবেন জনপ্রিয় গায়ক মনির খাঁন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu