1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিবগঞ্জে আগুনে পুড়ল ভিক্ষুকের বাড়ি

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ সময় দর্শন
শিবগঞ্জে আগুনে পুড়ল ভিক্ষুকের বাড়ি sadhinbanglatv

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে এক ভিক্ষুকের বসতবাড়ির একটি ঘর, ধান, গম ও চাল ভস্মীভূত হয়েছে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদিপুর সাতভাইয়াপাড়া-বাগানবাড়ির সাজেমান ভোলা মন্ডলের মেয়ে বেবির বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ বেবির বসতবাড়ির চুলা থেকে আগুন লাগে।

এতে মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি ঘর, রান্না ঘর, ধান, গম, চাল ও নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মীভূত হয়। আগুনে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, বেবি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়ে আসছিল। আগুনে তিনি এখন প্রায় সম্পূর্ণ নিঃস্ব। বিত্তমানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ টাকার মালামাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত খাদ্যসামগ্রীসহ সহায়তা প্রদান করা হবে জানায়।

শিবগঞ্জে আগুনে পুড়ল ভিক্ষুকের বাড়ি sadhinbanglatv

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu