1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাউফল ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন; আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ করা অভিযোগ।

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২০১ সময় দর্শন
বাউফল ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন; আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ করা অভিযোগ। sadhinbanglatv

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জোর পূর্বক মালিকানা জমি দখল করে গৃহহীনদের জন্য ঘর নির্মানের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের এবং আদালত কর্তৃক অস্থায়ি নিষেধাজ্ঞা জারি করলেও নিষেধাজ্ঞ অমান্য করে উপজেলা নির্বাহী অফিসার কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়। তবে উপজেলা নির্বাহী অফিসার দাবী করেন সরকারী খাস জমিতেই নির্মান কাজ চলছে, ব্যক্তিমালিকানাধীন কারো জমি দখল করা হয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সালাম দাবী করেন, ‘ভুক্তভোগী মোঃ আঃ কাদের মুন্সী (৯৯) পিতা- মৃত: আঃ লতিফ মুন্সী, আঃ রশিদ মৃধা (৬০) পিতা- মৃত: হামেদ আলী মৃধা, হাজী আবদুস সালাম (৫৫) পিতা- আঃ কাদের মুন্সী, মোঃ শহিদ মুন্সি (৪০) পিতা- কাদের মুন্সী, মোসাঃ হাছিনা বেগম (৫০), পিতা-আঃ কাদের মুন্সী সহ আরো ১৪ জন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের স্থায়ী বাসিন্দা তাদের পৈত্রিক সম্পত্তি স্থানীয় ছত্রকান্দা মৌজা জেল নং-০৬, এস.এ খতিয়ান নং ৫৯, দাগ নং- ৪৩২, জমি ৫৩ শতাংশ।

একই মৌজায় ২৬২নং খতিয়ানের ৪৩২/৮৪৫ নং দাগের জমি ২০ শতাংশ জমির একুনে ৭৩ শতাংশ জমিরচৌহুদ্দি দেয়া আছে এবং এগুলো তাদের ভোগ দখলে রয়েছে। কিন্তু সম্প্রতি সরকারের অবাসন প্রকল্প তৈরীর জন্য তাদের ব্যক্তিমালিকানধীন জমি দখল করে নির্মান কাজ শুরু করা হয়। ভোগ দখলী বসত বাড়ী পৈত্রিক সম্পত্তির রেইনট্রি, চাম্বুল, মেহগুনি সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ-পালাকেটে বিক্রি করে দেয় উপজেলা প্রশাসন। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এই ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী আদালতে একটি মামলা দায়ের করা হয়।

মামলা নং ৪০/২০২৩। আদালত মামলার অভিযোগের সত্যতা পেয়ে বাউফল সহকারী জজ আদালত সাত দিনের মধ্যে বিবাদীদের জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে তাদের পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে গাছ-পালা কেটে বিক্রি করলে পুনরায় গত ২ মার্চ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত অন্তবর্তী কালিন অস্থায়ী নিষেধাাজ্ঞা জারী করে। তবে আদালতের নিষেধাজ্ঞা জারির পরও উপজেলা নির্বাহী অফিসার জোর পূর্বক নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী হাসিনা বেগম বলেন, ‘আমাদের পৈত্রিক জমি অবৈধ ভাবে আদালতের নির্দেশ অমান্য করে দখল করার প্রতিবাদ করায় উপজেলা নির্বাহী অফিসার আমাকে অবৈধ ভাবে গ্রেফতার করে তিন মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। ২৯ মার্চ আদালত অঅমাকে বেকচুর খালাস প্রদান করেন। বর্তমানে আমাদের সম্পত্তিতে জোড় পূর্বক ভাবে ঘর তোলা চলমান রয়েছে। আমরা আমাদের ন্যয্য জমি চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত আঃ রশিদ মৃধা বলেন, ‘ভূমি অফিসের সার্ভেয়ার নিজেও জানে যে জমির মালিক আমরা আর পাশের জমি সরকারী। এর পরও তারা আমাদের জমি দখল করে কাজ করছে। যেহেতু পাশে পুকুর আছে সেটা ভরাট করতে তাদের বেশি খরচ হবে। এ কারনে আমাদের ভরাট করা জমিতে তারা ঘর নির্মান করছে।

এ ছাড়া সার্ভেয়ার কামরুল হাসান এবং ভূমি অফিসের তহসিলদার বাপ্পি বিষয়টি সমাধান করার জন্য ভুক্তভোগী পরিবারের কাছে টাকা দাবী করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী রশিদ মৃধা।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন বলেন, সরকারী জমিতে ভূমিহীনদের জন্য ঘর নির্মান করা হচ্ছে। এখানে কারো ব্যক্তিমালিকানাধীন জমিতে ঘর তৈরী করা হচ্ছে না। আর আদালত যেই জমিতে নিশেধাজ্ঞা দিয়েছে সেখানে আমরা কাজ করছি না। হাসিনা বেগম কে মোবাইল কোর্টে সাজা দেয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন,‘ সরকারী কাজে বাঁধাদানের আপরাধে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu