1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১২৫ সময় দর্শন
গলাচিপায় শৃঙ্খলা ফেরাতে সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা sadhinbanglatv

পটুয়াখালীর গলাচিপায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সড়ক ও হাট বাজারে ওসির তৎপরতা দেখা গেছে। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে হাট বাজার, মার্কেট ও জনসমাগম স্থলে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন।

বুধবার (৫ এপ্রিল) দিনভর উপজেলার প্রধান প্রধান হাটবাজার পরিদর্শন করেন তিনি। যানজট নিরসনে তিনি গলাচিপা সদর রোড, ফেরিঘাট, হরিদেবপুর খেয়াঘাট, পূর্ব বাজার, আমখোলা বাজার, মুশুরীকাঠি স্লুইজ ঘাট, বাদুরা বাজার, মুদির হাট, জুলেখার বাজার, বউ বাজার, কাটাখালী বাজার, উলানিয়া বাজার, চিকনিকান্দী বাজার, তেতুলতলায় থানা পুলিশ নিয়ে মানুষকে সতর্ক ও সচেতন করেন। এ সময় স্থায়ী দোকানদার, মাছ ও সবজি ব্যবসায়ী, ভাসমান ও মৌসুমী ব্যবসায়ী, মোটর সাইকেল চালক, ট্রাক ও বাস চালকদের রাস্তার উপর দোকান এবং গাড়ি পার্কিং না করতে অনুরোধ করেন।

এতে রোজাদার ও সাধারণ মানুষেরা চরম দূর্ভোগে পরে। তাই হাটবাজারে সকল সময়ে অবাধ ও নিরবচ্ছিন্ন চলাচলের জন্য সড়কে অনিয়ম প্রতিরোধ করতে আহবান জানান। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন বলেন, যানজট দূর করতে যত্রতত্র রাস্তার উপর কোন গাড়ি না রাখার জন্য সকলকে সচেতন ও পরামর্শ দিচ্ছি। পুলিশ জনগণের বন্ধু। জনগণের জান, মাল নিরাপত্তার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu