1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দশমিনা কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ

হৃদয় চন্দ্র শীল, দশমিনা (পটুয়াখালী)
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২১২ সময় দর্শন
দশমিনা কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ

কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৫কেজি করে বীজ, ডিএপি ১০কেজি ও এমওপি ১০কেজি করে সার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে এ বীজ ও সার বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খান ডলি, জেলা পরিষদ সদস্য গাজী মিজানুর রহমান মিজান ও বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান ঝন্টু প্রমূখ।

সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, আমরা কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের উপর নির্ভর করেই আমরা একদিন সোনার বাংলায় গিয়ে পৌঁছাবো। কাজেই জাতির পিতা দেশ গড়ার আন্দোলনে প্রথমেই সম্মানিত কৃষক ভাইদের কথা উল্লেখ করেছেন, উর্বর মাটির কথা উল্লেখ করেছেন। প্রথম থেকেই বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের জন্য ঘোষণা দিয়েছিলেন।

পৃথিবীতে যে যে দেশগুলো উন্নত হয়েছে তারা দুইটি বিপ্লবের মাধ্যমে উন্নত দেশে গিয়ে পৌঁছেছে। একটি হলো কৃষিবিপ্লব আরেকটি হলো শিল্পবিপ্লব।

এদিকে, একইস্থানে ‘মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’-এ প্রতিপাদ্যে উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি ৪-এর আওতায় ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে গণহত্যা দিবস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu