1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২৫ সময় দর্শন
সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন sadhinbanglatv

সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন ফরিদপুর: ফরিদপুরে সাতটি বিদেশী ভাষায় উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক এ ভাষণ ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানি, চাইনিজ, হিন্দি ও আরবি ভাষায় উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।

স্প্যানিশ ভাষায় তানভীন ইসলাম, আরবি ভাষায় সাইফুল ইসলাম, ফ্রান্স ভাষায় কৌশিক সাহা, ইংরেজি ভাষায় ফারহানা জামান, জাপানি ভাষায় দিলীপ মন্ডল, হিন্দি ভাষায় শ্রেয়া তুলসিয়াম প্রীতি ও বাংলা ভাষায় আফিয়া রহমান ৭ মার্চের ভাষণ দেন।

এব্যাপারে জানতে চাইলে স্প্যানিশ ভাষায় ৭ মার্চ ভাষণ দেওয়া তানভীন ইসলাম আমার জীবনের এটা শ্রেষ্ঠ অর্জন।

আমি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্প্যানিশ ভাষায় দিতে পেরে আনন্দিত। ব্যতিক্রম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। ইতিহাসের অংশ হিসেবে নিজের নাম লেখাতে পারলাম।
ইংরেজি ভাষায় বক্তব্য দেওয়া ফারজানা জামান বাংলানিউজকে বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইংরেজি ভাষায় দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি ঐতিহাসিক এ ভাষণ বিদেশীদের কাছে তুলে ধরতে পারছি, সাথে বিশ্ববাসী জানতে পারছে বঙ্গবন্ধুকে। যা আমাদের দেশের জন্যও গর্বের

জাপানি ভাষায় বক্তব্য দেওয়া দিলীপ মণ্ডল বাংলানিউজকে বলেন, ৭ মার্চের ভাষণ জাপানি ভাষায় তুলে ধরতে পেরে বেশ ভালো লাগছে। আমাদের বঙ্গবন্ধুর এ ঐতিহাসিক ভাষণ জাপানিরাও জানতে পারবে।

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় পরিবেশনে বহির্বিশ্বে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আন্তর্জাতিকভাবে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা।

ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ফরিদপুরে জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu