1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দ্রুত এগিয়ে চলেছে স্বপ্নের মেট্রোরেল, প্রস্তুত ৫টি স্টেশন

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫১৫ সময় দর্শন

দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেল প্রকল্পের কাজ। ২৩ এপ্রিলে জাপান থেকে আসছে দেশের প্রথম মেট্রোরেল। জাপানের কোবে বন্দর থেকে এ মাসেই রওনা হচ্ছে মেট্রোরেলের কোচ ও বগি। মংলা বন্দর হয়ে তা পৌঁছাবে উত্তরা মেট্রোরেল ডিপোতে। প্রথম দফায় ট্রেনের পরীক্ষা মূলক চলাচলের জন্য প্রস্তুত হয়েছে পাঁচটি স্টেশন।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে মেট্রোরেলের প্রথম সেট। জাপানী প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎশুবিশি কোম্পনীর তৈরি ট্রেন গুলোর জন্য এরই মধ্যে দিয়াবাড়ি ডিপোতে তৈরি হয়েছে প্রায় এগারো কিলোমিটার ট্র্যাক। শেষ হয়েছে ওয়ার্কশপ নির্মাণের কাজও। জানুয়ারীতে কোচ আর ইঞ্জিন পৌঁছানার কথা থাকলেও করোনার কারণে তা কিছুটা বিলম্ব হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলছেন, করোনার কারণে বাংলাদেশিদের জাপান যাওয়ায় সুযোগ নেই। তাই প্রিশিপমেন্ট করে এরইমধ্যে যোগাযোগ করা হয়েছে। কনসালটেন্ট টিমের মাধ্যমে ট্রেন আনার অনুমতি দেয়া হয়েছে।

দেশে আসার পর মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য আনুসাঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ৫ টি স্টেশনে দেয়া হয়েছে বৈদ্যুতিক সংযোগ, বসানো হয়েছে ট্রান্সফরমার।

মেট্রোরেল কর্তুপক্ষ জানিয়েছে দ্বিতীয় সেট ট্রেনটি জাপান থেকে ১৫ এপ্রিল রওনা হবে। দেশে পৌঁছাবে১৬ জুন। আর তৃতীয় ট্রেনটি ১৩ জুন রওনা দিয়ে ১৩ আগস্ট পৌঁছাবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu