1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৩৭ সময় দর্শন
নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সিনিয়র-জুনিয়র’ বিরোধের জের ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় রেস্টুরেন্টের খাবার টেবিলে সিনিয়র-জুনিয়র বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে এ ঘটনায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ক্যাম্পাসে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে উভয় গ্রুপ আবারও ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করে মারামারিতে জড়িয়ে পড়ে।
এদিকে মারামারিতে জড়ানো ছাত্রলীগের এক গ্রুপের নেতা নজরুল ইসলাম নাঈম অনুসারীদের নিয়ে ক্যাম্পাসের হলে অবস্থান করছেন। মারামারির ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন। আরেক গ্রুপের নেতা মোহাইমেনুল ইসলাম নুহাশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করলেও তার অনুসারীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। মারামারির বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে বার বার চেষ্টার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন বলেছেন, উভয় গ্রুপের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu