1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবারো ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান-আফগানিস্তান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১৫ সময় দর্শন
আবারো ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান-আফগানিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের উত্তরাংশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ভূমিকম্প হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ভারতের রাজধানী নয়া দিল্লিতেও কম্পণ অনুভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

তবে ভূমিকম্পটি কত মাত্রার ছিল তা এখনও জানা যায়নি, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গত বছর ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও কুনারে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছিল ১ হাজার এবং আহত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, মঙ্গলবার রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের কিছু অংশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। রাত ১০ টা ২০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানেও অনুভূত হওয়ার সাথে সাথে আতঙ্কিত লোকজন ভবন থেকে বেরিয়ে আসে।

আল জাজিরা জানায়, ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছে আফগানিস্তান এবং উত্তর পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে ভারতেও।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পাকিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তের কাছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu