1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রোজা শুরু কবে, জানালো সৌদি আরব

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮৪ সময় দর্শন
রোজা শুরু কবে, জানালো সৌদি আরব

আজ মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ, আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান।

খবর খালিজ টাইমস এর।

আজ সৌদি আরবের হারামাইন শরীফাইন তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার। ২৩ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে কাতার, তুরস্কেও।

এদিকে, বাংলাদেশের মুসলিমরা কবে থেকে রোজা রাখা শুরু করবেন তা আগামীকাল বুধবার জানা যাবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রমজান মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির বৈঠক হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হবে বলে আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের’ লক্ষ্যে আগামীকাল ২২ মার্চ বুধবার সন্ধ্যা ৬.৩০টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে |

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫১, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu