1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

চবি ছাত্রলীগ সভাপতির পা টেপার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫৫ সময় দর্শন

একজন টিকটক দেখছেন আর দুইজন পা টিপছেন এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। ছবির টিকটক দেখারত ব্যক্তিটি ১৭ বছর আগে ছাত্রত্ব পেরিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, আর পা টিপছেন শাখা ছাত্রলীগের উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক শামীম আজাদ ও উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ৩১১ নং রুমে বিলাসিতায় জীবনযাপন করে যাচ্ছেন সভাপতি রেজাউল হক রুবেল। তিনজনের আসনটি তিনি একাই দখল করে আছেন।

আবার নিজ কক্ষের দরজায় লেখা আছে রেজাউল হক রুবেল, সভাপতি, চবি ছাত্রলীগ। যেই রুমটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। এছাড়া বর্তমান কমিটির মেয়াদও শেষ হয়েছে অনেক আগে।
বর্তমান নেতাকর্মীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ তিনি। চবির পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ সেশনের এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পার করেছেন ১৭ বসন্ত।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে ছবিটি। এতে কেউ কেউ হা হা প্রতিক্রিয়া ও বিরুপ মন্তব্য করছেন। নিয়াজ আবেদিন পাঠান নামে একজন ফেইসবুকে ছবিটি দিয়ে লিখেছেন- ‘যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে হয়তো এমনি হয়। আমরা গর্বিত এমন সভাপতি পেয়ে’।

মুহাম্মদ মজনু নামে একজন মন্তব্য করেছেন, এই ছেলে দুটোর ভাগ্য ভালো যে শুধু পা টিপতে বলেছে, ওর মত পা চাটতে বলেনি!!।

মাইমুন হুসাইন বাপ্পি নামে আরেকজন লিখেছেন, ওনি কিভাবে সারা বছর আদু ভাইয়ের মত সভাপতি থাকতে পারে?

নাম প্রকাশ না করার শর্তে শাখা ছাত্রলীগের এক নেতা বলেন, এগুলো নতুন নয়৷ ছাত্রলীগ সভাপতি বিভিন্ন সময় তার কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন। তবুও তিনি নিজেকে শুধরাননি কখনো। তাছাড়া কর্মীরা বেশিরভাগ তার ৮/১০ বছরের ছোটো, তাহলে এমন কাজ তো করানোই স্বাভাবিক। নেতৃত্বের ধারাবাহিকতা না থাকায় এরকম সেশন গ্যাপ তৈরি হয়েছে। কেউই ছাত্র থাকা অবস্থায় নেতৃত্বের সুযোগ পান না। তাই ছাত্রলীগের অনুসারীরা ধরেই নিয়েছেন নেতৃত্বে আসতে হলে ক্যাম্পাসে ৮-১০ বছর থাকতে হবে কমপক্ষে। আমাদের এ জায়গাগুলোতে পরিবর্তন আনা উচিৎ।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন বলেন,আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের পরিবার আমাদের সাথে থাকেনা। আমরা বড়ভাই ছোটভাই সবাই একসাথে থাকি। আমার কোন ছোটভাই অসুস্থ হলে আমি সেবাযত্ন করি,আমি অসুস্থ হলে আমার ছোটভাইরা আমাকে সেবাযত্ন করতে পারে এটাই স্বাভাবিক। আমি যখন জুনিয়র ছিলাম তখনও আমার সিনিয়রকে সেবাযত্ন করেছি এখনও আমার জুনিয়রদের সেবাযত্ন করি। কিছুক্ষণ আগে আমার এক ছোটভাইকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দেখে আসছি। এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক ঘটনা। এখন এটার একটা ছবি তুলে কেউ আমার বিরুদ্ধে অপরাজনীতি করার চেষ্টা করছে। এটা দুই আড়াই বছর আগের ঘটনা। শরীরটা খারাপ ছিল, আমার পাগুলো ফুলে গেছিল। এটা মানুষ হিসেবে মানুষকে সেবাযত্ন করা। এর চাইতে বেশি কিছু না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu