1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৩৫ সময় দর্শন
শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি sadhin banglatv

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’ এর অভিযোগ তুলেছেন এক প্রযোজক। অভিযোগের এ খবর প্রকাশ্যে আসায় গুলশান থানায় গতরাতে মামলা করতে যান শাকিব। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় আজ তিনি ডিবি কার্যালয়ে আসেন বিকেলে। ডিবি পুলিশের তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ।

ডিবি পুলিশ জানিয়েছে, নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

নায়ক শাকিব চলে যাওয়ার পর তার অভিযোগ সম্পর্কে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।

তিনি ফোনে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদের জানাতে চান। এরপর একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন বলেন, আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারে।

আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। বাংলাদেশে আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন শাকিব খান

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu