1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক পাওয়ার এক সপ্তাহ পরেই তিনি কারাগারে

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৮ সময় দর্শন

আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার পিএস নুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকেলে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুক ইউপি চেয়ারম্যান লাবুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চেয়ারম্যান লাবুর আইনজীবী আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছে ঘুষ নেন চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) নুরুল ইসলাম। আশ্রয় পাওয়ার আশায় নিরুপায় হয়ে ইউনিয়নের চন্দ্রপুর মাঝপাড়া (লহ্মীপুর) এলাকার দিনমজুর মো. জালাল উদ্দিন শেখ ৫০ হাজার টাকা ঘুষ দেন। তিনি এক আত্মীয়ের কাছ থেকে ওই ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চেয়ারম্যানের পিএসের হাতে তুলে দেন।

পরে ঘর না পেয়ে জালাল উদ্দিন শেখ বাদী হয়ে গত ১ ডিসেম্বর চেয়ারম্যান শওকত রানা লাবু ও তার পিএসের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলার কপি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠান। তবে চেয়ারম্যান লাবু এই মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

এদিকে এক সপ্তাহ আগে দারিদ্র বিমোচন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ঢাকা সাংস্কৃতিক সংগঠন থেকে জেলার ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক’ পান ইউপি চেয়ারম্যান লাবু। সোমবার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় লাবু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu