1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হৃদয় চন্দ্র শীল দশমিনা (পটুয়াখালী)
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৩ সময় দর্শন
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা Sadhin Banglatv

পটুয়াখালীর দশমিনা উপজেলায় রনগোপালদী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। যুবকের নাম যুধিষ্ঠি মিস্ত্রী (২৪) তিনি পেশায় একজন টমটম চালক। যুধিষ্ঠি মিস্ত্রী রনগোপালদী ইউনিয়নের ২নং ওয়ার্ড গ্রামের চিত্ত রঞ্জন মিস্ত্রীর ছেলে।

সোমবার দিবাগত রাতে তার নিজ বাড়ির পাশের একটি বাগানের কনায় রেন্ট্রি গাছের সাথে রশিঁ দিয়ে আত্মহত্যা করেন।

যুধিষ্ঠির স্ত্রী লক্ষীরাণী বলেন, সোমবার দুপুরের দিকে বাড়িতে আসে টমটমের কাজ করার কথা বলে বাসা থেকে আবার বের হয়ে যায় টমটমের কাছে। খুঁটিনাটি কাজ করে ঘন্টা খানেকপর বাসায় এসে হঠাৎ ঘরে থাকা সাবোল দিয়ে ঘর দরজা জানালা চৌকি এলোপাথাড়ি কোপাতে থাকে। স্ত্রী লক্ষীরাণী কিছু বলতে গেলে তাকেও মারধর করে।পরে দুপুরের খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে যায়।

রাতে বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সবাই ঘুমিয়ে পরে। সকাল আনুমানিক ৬টার দিকে যুধিষ্ঠির মা বাথরুমের উদ্যোশে গেলে পাশের বাগানের দিকে চোখ পড়লে কাছে গিয়ে দেখতে পায় যুধিষ্ঠি রশিঁ দিয়ে গলায় ফাঁস লাগানো মাটিতে পরে আছে। তার মায়ের ডাক চিৎকারে এলাকার প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দশমিনা থানার পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করেন ।(এসআই) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসাবে গলায় ফাঁস দেয়া রশিঁ পরনে জিঞ্চপ্যান্ট প্যান্টের সাথে থাকা মাজার বেল্ট তিনটি জুতা উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। মৃত্যুর সঠিক তথ্য নির্ণয় করার জন্য পটুয়াখালী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu