1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হেরোইন পাচার মামলায় একজনের, যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২১ সময় দর্শন
হেরোইন পাচার মামলায় একজনের, যাবজ্জীবন Sadhin Banglatv

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় মো. বাদশা নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. বাদশা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা ঝাটু মণ্ডলের টোলা গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে। এই মামলায় দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয় এবং ওইদিন রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ওই বছরের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যাহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu