1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল, সম্পাদক ফিরোজ পৌর সভাপতি ফরহাদ, সম্পাদক বাদল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১১৩ সময় দর্শন
গলাচিপা উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল, সম্পাদক ফিরোজ পৌর সভাপতি ফরহাদ, সম্পাদক বাদল

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মসিউল ইসলাম রুবেল ও ফিরোজ আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পৌর কৃষক লীগের সভাপতি মু. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক বাদল পাল নির্বাচিত হয়েছেন। রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মো. মসিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন।

সম্মানিত অতিথি ছিলেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu