1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০৭ সময় দর্শন
গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ১ sadhun banglatv

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মাঝগ্রাম এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জালাল মৃধার বাড়িতে।

প্রতিপক্ষের হামলায় আহত মো. মিলন মৃধা (৫৪) কে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত মো. মিলন মৃধা হচ্ছেন মৃত. জালাল মৃধার ছেলে।

প্রতিপক্ষরা হচ্ছেন একই বাড়ির মো. আলম, মো. বাবুল ও মো. খোকন। এ বিষয়ে আহত মো. মিলন মৃধা জানান, জমি জমাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের হাতে থাকা দা দিয়ে আমাদের উপর চড়াও হয় এবং আমাকে কোপ দেয়। এতে আমার বাম হাতের আঙ্গুল কেটে যায়। শনিবার (১১ মার্চ) দুপুর দুইটার দিকে আহতের নিজ ঘরের সামনে এ ঘটনা ঘটে বলে জানান।

এ বিষয়ে প্রতিপক্ষ মো. বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পরস্পর আত্মীয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হওয়ায় ধাক্কা ধাক্কি হয়। এতে আমিও আঘাত পেয়েছি। আমিও আহত হয়ে চিকিৎসাধীন আছি। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আতাউর রহমান বলেন, মিলন মৃধা আমার প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাড়িতে কোন লোক না থাকায় বাড়িতে চলে গেছেন।

তার বাম হাতের আঙ্গুল কেটে গেছে এবং বুকে পিঠে মারধরের চিহ্ন আছে। সরেজমিনে জানতে চাইলে এলাকার ইউপি সদস্য মো. কবির মিয়া বলেন, দু’পক্ষের মারামারিতে আহত হওয়ার খবর শুনেছি। মারামারির সময় আমি এলাকায় ছিলাম না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, তার যেহেতু একই বাড়ির এবং আত্মীয় স্বজন তাই দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu