1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দ্বিতীয়বার এসে বিয়ে করেই ছাড়লো সাত বছর প্রেম শেষে আজ বিয়ে ইন্দোনেশিয়ান তরুনীর।

পটুয়াখালী প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৫৮ সময় দর্শন
দ্বিতীয়বার এসে বিয়ে করেই ছাড়লো সাত বছর প্রেম শেষে আজ বিয়ে ইন্দোনেশিয়ান তরুনীর

পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া।

দীর্ঘ সাত বছরের প্রযুক্তি প্রেমের অবসান ঘটিয়ে আজ ধর্মীয় রীতিনীতি মেনে পারিবারিক ভাবে বিয়ে হবে ইমরান ও নিকি উল ফিয়ার।

দুদেশের ভিন্ন ভাষাভাষীর দুজন মানুষের সোস্যাল মিডিয়ায় প্রেম শুরু হওয়ার পরে ২০১৭ সালে আরও একবার পটুয়াখালীর বাউফলে আসছিলো নিকি উল ফিয়া। তখন বিয়ের বয়স নদ হওয়ায় নিজ দেশ ইন্দোনেশিয়ায় চলে যায় নিকি উল ফিয়া

মেসার্স সিনথিয়া এলেক্ট্রনিকস M/s Cynthia Electronics

পরে গতকাল সোমবার ফ্লাইটে করে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে আসেন ঐ তরুণী। ঢাকা থেকে লঞ্চ যোগে আজ সকালে পটুয়াখালীতে সে।

আজ বুধবার (১ মার্চ) দুপুরে স্ব শরিরে উপস্থিত হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রোট আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমানের সামনে উপস্থিত হয়ে এভিডেভিডের মাধ্যমে বিয়ের সম্মতিদেন। এতে বিজ্ঞ আইনজীবীর সহযোগিতায় বিয়ের প্রাথমিক কাজ‌ সম্পন্ন করে বাউফলের উদ্দেশ্য রওয়ানা করেন।

বাউফলের দেলোয়ার হোসেনের ছেলে ইমরান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে তার বয়স ২৫ বছর। আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।

আগামী ২ মার্চ বৃহস্পতিবার ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। ইন্দোনেশিয়ার তরুণীর বাবা-মায়ের সম্মতিতে বিয়ের তারিখ ও সময় ঠিক করা হয়েছে বলে জানান ইমরানের বাবা।

সাত বছর প্রেম শেষে আজ বিয়ে ইন্দোনেশিয়ান তরুণীর।
ইমরান হোসেন বলেন, নিকি সাথে আমার সাত বছরের প্রেমের সম্পর্ক আমরা জজ কোর্টে এসে বাংলাদেশি আইনে নিয়ম মেনে বিয়ের সম্মতি দিয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।

ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আজকের দিনের জন্য আমি খুব খুশি এবং আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।

ইমরানের মা মোস্সাম্মত বিথী আকতার বলেন, যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে আমাদের বাংলাদেশে এসেছে। আমার কাছে ভালো লাগছে। আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।

সাত বছর প্রেম শেষে আজ বিয়ে ইন্দোনেশিয়ান তরুণীর।

জজ কোর্টের আইনজীবী মোঃ আল আমিন হাওলাদার বলেন, বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ইন্দোনেশিয়ার মেয়ে নিকি উল ফিয়া – বাউফলের দাসপাড়া ইউনিয়নের ইমরান হোসেনের সাথে বিয়ের সম্মতি দিয়েছেন। এরপরে কাজীর মাধ্যমে ইসলামিক শরিয়া মোতাবেক তার বিয়ের কাজ সম্পন্ন করা হবে।

সাত বছর প্রেম শেষে আজ বিয়ে ইন্দোনেশিয়ান তরুণীর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu