1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চরভদ্রাসনে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ সময় দর্শন
চরভদ্রাসনে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ তুলছেন একটি পক্ষ।

ওই পক্ষের দাবী আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তার তোয়াক্কা না করে গোপনে কমিটি গঠন করে তা বোর্ড থেকে অনুমোদন করা হয়েছে।

যদিও এ অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অবিভাবক মো. সিদ্দিক মোল্লা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে তফসিল ঘোষনা করে কৌশলে তার আস্থাভাজনদের দিয়ে কমিটি গঠন করে বোর্ড থেকে অনুমোদন নেন।

তিনি জানান, কমিটি গঠন নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও তিনি তার তোয়াক্কা না করে সুকৌশলে একবারের নির্বাচন স্থগিতের আবেদনের খারিজের সুযোগে নির্বাচন অনুষ্ঠিত না করেই কমিটি গঠন করে তা অনুমোদন করান।

ফলে সিদ্দিক মোল্লাসহ ক্ষুব্দ অবিভাবকরা এ কমিটি বাতিল করে নিয়মানুযায়ী কমিটি গঠনের দাবী জানান।

তিনি আরো জানান, এ ঘটনায় জেলা জজ অদালতে আপীল করা হয়েছে, যার উপস্থিতির তারিখ- আগামী ০৩ এপ্রিল নির্ধারণ করেছে আদালত।

আরেক অবিভাবক কবির সিকদার জানান, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছিলো।

কিন্তু প্রধান শিক্ষক একটি পক্ষের সাথে মিশে কৌশলে ইতিপূর্বে একাধিকবার নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করলেও আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে তা করতে পারেনি।

একইদিন আরেক অবিভাবক শহীদুল ইসলাম জানান, ইতিপূর্বে একবার তফসিল ঘোষনা করলে অনেকে মনোনয়নপত্র দাখিল করেন।

তখন প্রধান শিক্ষকের যোগসাজসে কয়েক জনের স্বাক্ষর জাল করে আমাদের পক্ষের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে দেন।

এ ব্যাপারে ইউএনওসহ বিদ্যালয় ও নির্বাচন কর্তৃপক্ষের কাছে গিয়ে কোনো সমাধান না পেয়ে আমরা আদালতের স্মরণাপন্ন হলে আদালত ওই নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।

অপরদিকে কোনো অনিয়ম হয়নি দাবী করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু সেলিম জানান, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের মধ্য দিয়ে যথানিয়মে কমিটি গঠিত হয়েছে।

তিনি জানান, গত ১২ জানুয়ারী নির্বাচনের তারিখের দিন ধার্য ছিলো।

বাদী পক্ষের নির্বাচনী ফলফল ঘোষনা স্থগিত চেয়ে বাদী পক্ষের আবেদন ৯ জানুয়ারী আদালত খারিজ করে দেয়, যে কারণে কমিটি গঠনে আর কোনো বাঁধা ছিলোনা।

এব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রিজাইডিং ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার জানান, নির্বাচন পরিচালনা কালে আদালতের কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকায় যথানিয়মে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu