1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তার ছিঁড়ে ৬ তলা থেকে পড়ে গেল লিফট, নিহত ২

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮৭ সময় দর্শন

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাত তলা পোল্ট্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পঞ্চগড় জেলা সদরের রশিদুল ইসলাম (১৯) ও একই জেলার বোদা থানার কামারমারিয়া গ্রামের নারায়ণ দেবদাস (২৫)।

পোল্ট্রি ফার্মের ইনচার্জ আলমগীর হোসেন জানান, সাত তলা ভবনের প্রতিটি তলায় পোল্ট্রি ফার্ম রয়েছে। লিফটের মাধ্যমে প্রতিনিয়ত মুরগির খাবার পৌঁছানো হয়। আজ ভোর সোয়া ৬টার দিকে নারায়ণ দেবনাথ ও রশিদুল ইসলাম নামের দুই শ্রমিক ৫০ কেজি ওজনের ৬ বস্তা খাবার নিয়ে লিফট দিয়ে উপরে উঠছিল। ৬ তলায় পৌঁছা মাত্র হঠাৎ করে লিফটের ওয়ার (মোটা তার) ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় একজন মাথায় গুরুতর আঘাত পান। অপরজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অব্যবস্থাপনা আর অসর্তকতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর আগেও দুবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লিফট এর ক্যাবল পুরাতন ও দুর্বল ছিল। তাছাড়া লিফটের ধারণ ক্ষমতার বাইরেও মালামাল বহন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার মোস্তফা জামান জানান, এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনাবসত এই ঘটনা ঘটেছে। তাছাড়া ওই লিফট দিয়ে শুধু মুরগির খাবারের বস্তা ওঠার কথা। কোনো শ্রমিকের ওঠার কথা নয়।শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu