1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অভিযোগ প্রমাণিত হওয়ায় ইবি ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনের আবাসিকতা বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ সময় দর্শন
অভিযোগ প্রমাণিত হওয়ায় ইবি ছাত্রলীগ নেত্রীসহ ৫ জনের আবাসিকতা বাতিল sadhin bnglatv

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচজনের আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) হল প্রশাসন এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। একইসাথে হল তাদের ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে হল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় প্রভোস্টের কাছে।

এতে নির্যাতনের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচজনকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হল প্রভোস্ট শামসুল আলম বলেন, হলের তদন্ত কমিটি দেওয়া প্রতিবেদন পর্যালোচনায় বসে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভা করেছি। এতে পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মাওয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

এদিকে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সেই প্রতিবেদনেও অভিযোগকারী ছাত্রীকে অমানুষিকভাবে নির্যাতনের তথ্য উঠে এসেছে। সত্যতা মিলেছে বিবস্ত্র ভিডিও ধারণের বিষয়েও। নির্যাতনের বর্ণনায় তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হন বলে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu