1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ সময় দর্শন

পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান কাজের মূল্যায়নের ওপর স্বীকৃতিস্বরূপ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। রেঞ্জের ৬টি জেলার পুলিশের কাজের ওপর এ মূল্যায়ন কার্যক্রম হয়ে থাকে।

এ বিষয়ে পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, যে কোন স্বীকৃতি সবারই ভালো লাগে। এ স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি আমার একার নয়, পটুয়াখালী জেলার পুরো পুলিশবাহিনীর। যখন জেলার সকল সদস্য একনিষ্ঠভাবে কাজ করে তখনই সাফল্য অর্জন করা যায়। এ স্বীকৃতি জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে আমি উৎসর্গ করলাম।

পুলিশ সুপার আরও বলেন, করোনার কারণে মূল্যায়ন প্রক্রিয়া অনেক দিন বন্ধ ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে আবার শুরু হয়েছে এ মূল্যায়ন প্রক্রিয়া। ডিসেম্বর মাসে ৮টি ক্যাটাগরিতে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হলে পটুয়াখালী জেলা পুলিশ ৩টি স্বীকৃতি অর্জন করেছিল।

২০২৩ সালের জানুয়ারি মাসে এ মূল্যায়ন প্রক্রিয়ায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম। রেঞ্জের ৯ ক্যাটাগরিতে এ স্বীকৃতি দেওয়া হয়। তন্মধ্যে পটুয়াখালী জেলার স্বীকৃতি এসেছে ৫টি। ৫টি স্বীকৃতি হলো: রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার- সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার- শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শ্রেষ্ঠ ডিবি অফিসার- সম্বিত রায় এসআই (নিরস্ত্র), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- মো. ফয়সাল আহমেদ, মাদক উদ্ধারকারী অফিসার- মো. আবুল বাশার।
উল্লেখ্য যে, পটুয়াখালী সদরসহ জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়েছে। অবৈধ উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় জনসাধারণ স্বস্তি পাচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu